
মিথ্যা তথ্য প্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তুবা পাইপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিক মীর শাহিন। বৃহস্পতিবার(২৩এপ্রিল) সকালে পাটকেলঘাটার কাপাশডাঙ্গা এলাকার নিজ প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন তিনি। মীর শাহিন পাটকেলঘাটা এলাকার মীর জামাল উদ্দীনের ছেলে।
সংবাদ সম্মেলনে মীর শাহিন বলেন, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যার উদ্দেশ্য তাঁর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা। তিনি দাবি করেন, সম্প্রতি আলামিন সরদার নামের এক ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে ফেসবুক সহ ভুঁইফোড় কিছু অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যা সকল প্রমানাদি তার কাছে রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় তিনি পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়া ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয়রা জানায়, মীর শাহিন দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছে।পাশাপাশি তিনি প্রায় ১হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। জেলার শ্রেষ্ঠ করদাতা হিসাবে পেয়েছেন কয়কবার পুরষ্কার। এছাড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎ গ্রাহক তিনি।
তার বিরুদ্ধে যে বা যারা অপ-প্রচার চালাচ্ছে তাকে আইনের আওয়তায় আনার জোর দাবী জানিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ( প্রেস বিজ্ঞপ্তি)

