সাতক্ষীরা প্রতিনিধি : ধান মাড়াইয়ের মেশিনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎপৃষ্টে সুজন সরকার(২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । আজ সোমবার( ২৬ এপ্রিল) দুপরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার । সুজন সরকার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের সচ্চিদানন্দ সরকারের ছেলে । সে সাতক্ষীরা সিটি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে এম. এ.( মাস্টার্স ) অধ্যায়ন রত।
সুজনের প্রতিবেশী প্রসেনজিৎ সরকার ও সমিত্র মন্ডল বলেন, আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে ধান ঝাড়ার মেশিনে বৈদ্যূতিক সংযোগ দিতে ঘরে ঢোকে সুজন । ওই সময় মেশিনের প্লাগ দিতে গিয়ে বৈদ্যুতিক শক লাগে তার। তাৎক্ষনিকভাবে প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন,ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।