
শীঘ্রই আসছে তরূণ নির্মাতা রাহাত নলী পরিচালিত নতুন নাটক ভাই আমার ভাই । নাটকটি তে দুই সৎ ভাইয়ের ভিতর এক অন্যরকম ভালবাসার বন্ধনের গল্প দেখা যাবে । নাটকটির ভিতর দেখা যাবে পারিবারিক আবহে রক্তের সম্পর্ক না থাকলেও বড় ভাই আর ছোট ভাইয়ের একে অপরের প্রতি যে অদ্ভুত টান, সম্মান আর পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকতে পারে এবং দুই ভাই সৎ ভাই হওয়া সত্ত্বেও যে তারা কতটা আপন হতে পারে সেই সম্পর্কের বন্ধন ও মধ্যবিত্ত পরিবারের সম্পর্কের টানাপোড়েনর চিত্রনাট্য আমারা দেখতে পাবো এই গল্পে । এভাবেই নাটকটির গল্প প্রবাহ এগোতে থাকবে । নাটক টি মুক্তির আগে এর বেশি কিছু গল্প সম্পর্কে বলতে নারাজ পরিচালক। নাটকটির গল্প ভাবনা পরিচালক রাহাত নলীর নিজের । নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন যৌথভাবে রাহাত নলী, মিলন ভট্টাচার্য এবং রাহুল রাজু আর সংলাপ রচনা করেছেন রাহুল রাজু। নাটকটি তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সবুজ আহমেদ, মিলন ভট্টাচার্য, রীনা খান, জান্নাতুল মাওয়া, শিখা মৌ, রাহুল রাজু এবং আর ও অনেকে। নাটকটির দৃষ্টি নন্দন সিনেমাটোগ্রাফি করেছেন ডিওপি আশিকুর রহমান। ভাই আমার ভাই নাটকটি আগামী ২২ এপ্রিল বিগ সিটি ড্রামা ইউটিউব চ্যানেল আপলোড হবে । সেখানে দর্শক নাটক টি ফ্রি তে উপভোগ করতে পারবে । পরিচালকের ভাষ্যমতে পারিবারিক এই গল্পের কাজ হিসেবে নাটকটি সম্পর্কে দর্শকদের ইতিবাচক ও নেতিবাচক উভয় মতামত দুটো সাদরে গ্রহণ করে পরবর্তীতে তিনি আর ও ভাল ভাল কাজ উপহার দিতে চান দর্শকদের মাঝে ।


